logo

সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়

মোবাইল নং: +8801733167393
ই‐মেইল: s113349sph@gmail.com
teacher

প্রধান শিক্ষক

মোঃ ছানাউদ্দিন

মানব কল্যাণ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উন্নততর জীবন ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে জীবনের গতিপথের সার্বিক পরিবর্তন করতে। শিক্ষাকে উপজীব্য করে অনেক জাতিই বিশ্ব দরবারে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে বর্তমান সরকারের 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ 'অনলাইনকার্যক্রম' সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।

teacher

সভাপতি

মোঃ আজমল আল বাহার

আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরিষা গ্রামে প্রতিষ্ঠিত সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস রয়েছে। যখন অত্র এলাকায় কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি তখন মানুষের ব্যাপক শিক্ষা প্রয়োজনে কতিপয় মহৎ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল। প্রতিষ্ঠানটির দীর্ঘ পরিক্রমায় অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে আজ একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আমি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে নিরন্তন কাজ করে চলেছি। মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২ ( বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম) মহোদয়ের সার্বিক সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে এম পি মহোদয় সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় দুই তলা ও চার তলা একাডেমিক ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে। যার ফলে এলাকাবাসী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি এই বিদ্যালয়টিকে একটি সর্বোচ্চ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার স্বপ্ন লালন করি। সরকার যে আধুনিক বিশ্বমানের শিক্ষা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে তারো একধাপ এগিয়ে ।এই প্রতিষ্ঠানটি যেন একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়। এলাকাবাসীর সহ সকলের সহযোগিতা কামনা করছি।

শ্রেণী শিফট শাখা ছাত্র ছাত্রী অন্যান্য মোট
দশম শ্রেণী সকাল ব্যাবসায় শিক্ষা 11 9 0 20
নবম শ্রেণী সকাল ব্যাবসায় শিক্ষা 7 5 0 12
দশম শ্রেণী সকাল বিজ্ঞান 19 11 0 20
নবম শ্রেণী সকাল বিজ্ঞান 13 5 0 18
নবম শ্রেণী সকাল মানবিক 9 15 0 24
দশম শ্রেণী সকাল মানবিক 10 27 0 37
৬ষ্ঠ শ্রেণী দিবা খ 31 16 0 47
৭ম শ্রেণী দিবা ক 30 30 0 60
৮ম শ্রেণী দিবা ক 34 48 0 82
৭ম শ্রেণী দিবা খ 10 7 0 17
৬ষ্ঠ শ্রেণী দিবা ক 24 36 0 60
মোট শিক্ষার্থীর সংখ্যা 397
October 23, 2023
Notice Board